প্রযুক্তি বার্তা - Projukti Barta

  • প্রথম পাতা
  • খবর
  • টিউটোরিয়াল
    • এসইও
  • রিভিউ
You are here: Home / বিজ্ঞান ও প্রযুক্তির খবর / বাংলাদেশী অ্যাপ ডেভেলপাররা এখন থেকে গুগল প্লে স্টোরে অ্যাপ বিক্রি করতে পারবে

বাংলাদেশী অ্যাপ ডেভেলপাররা এখন থেকে গুগল প্লে স্টোরে অ্যাপ বিক্রি করতে পারবে

অবশেষে গুগল বাংলাদেশিদের জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট করে অনুমতি দিল। এখন থেকে বাংলাদেশের অ্যান্ড্রয়েড ডেভেলপাররা গুগল প্লে স্টোরে তাদের অ্যাপ বিক্রি করতে পারবে। এতদিন বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে অ্যাপ ব্যবহারের সুবিধা থাকলেও অ্যাপ বিক্রির সুবিধা ছিল না।

সাম্প্রতিক সাফল্যের ব্যাপারে আনন্দ প্রকাশ করে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক বলেন, গুগল মার্চেন্ট অ্যাকাউন্টে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করে দেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হয়েছে।

“আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল কর্মকর্তাদের সঙ্গে গত বছর একটি বৈঠকে আলোচনা করি। সেই বৈঠকে আমাদের এক এজেন্ডা ছিল যে বাংলাদেশি ডেভেলপাররা যেন গুগল স্টোরে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারে, যাতে তারা অ্যাপ্লিকেশন পেমেন্ট এবং পেমেন্ট-অ্যাপ্লিকেশন প্রকাশ করতে পারে “।

“গত মাসেও, আমরা গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলাম এবং আমি তাদের কাছে আবারও দাবি রেখেছিলাম। এখন আমাদের চাহিদা পূরণ হয়েছে এবং আমি এই বিষয়ে সংশ্লিষ্ট গুগল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই”।

বাংলাদেশি ডেভেলপাররা অনেকদিন ধরে অ্যাপ তৈরী করে আসছে কিন্তু মার্চেন্ট একাউন্ট করে অনুমতি না থাকার কারণে সেল করতে পারছিলো না। নতুন এই সুবিধার ফলে বাংলাদেশি ডেভলপারদের অ্যাপ তৈরির প্রতি উৎসাহ বাড়বে এবং এন্ড্রোয়েড ব্যবহারকারীরারও ভালো ভালো দেশি অ্যাপ ব্যবহারের সুযোগ পাবে।

সূত্র:গুগল, ডেইলি সান

Filed Under: বিজ্ঞান ও প্রযুক্তির খবর

Categories

  • এসইও
  • ওয়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • ক্রিপ্টোকারেন্সি
  • গাড়ি
  • ফ্রিল্যান্সিং
  • বিজ্ঞান ও প্রযুক্তির খবর
  • মোবাইল
  • শিক্ষা
  • সোশ্যাল মিডিয়া
ProjuktiBarta প্রযুক্তি বার্তা
  • আমাদের সম্পর্কে
  • ডিসক্লেইমার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Copyright © 2026 Projuktibarta.com