আপনি যদি ফেসবুক মার্কেটপ্লেস, দারাজ, বিক্রয় বা লোকাল শপ থেকে সেকেন্ড হ্যান্ড iPhone কিনতে যান, তাহলে প্রায়ই একই কথা শুনবেন “এটা রিফারবিশড, কিন্তু একদম অরিজিনালের মতো!”
বাইরে দেখে সত্যি কোনো পার্থক্য বোঝা যায় না। একই বডি, একই ক্যামেরা, একই স্ক্রিন। কিন্তু ভেতরে? আকাশ আর পাতালের ফারাক। ব্যাটারি কম সময় টেকে, হিটিং বেশি, ফেস আইডি খারাপ হয়, ক্যামেরা লো-লাইটে খারাপ পারফর্ম করে, আর সবচেয়ে বড় কথা, পরে সার্ভিসিংয়ে অনেক ঝামেলায় পড়তে হয়।
তাহলে কীভাবে বুঝবেন আপনি যে ফোনটা কিনছেন সেটা আসল অরিজিনাল নাকি রিফারবিশড/পার্টস চেঞ্জ করা? আজকের আর্টিকেলে আরও কয়েকটা নতুন ও নির্ভরযোগ্য টিপস যোগ করলাম। PC থাকলে ৫ মিনিটেই বুঝে যাবেন। চলুন শুরু করি।
১. 3uTools দিয়ে পুরোপুরি চেক করুন (সবচেয়ে পাওয়ারফুল মেথড)
এটাই এখনো সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য উপায়।
আপনার PC-তে 3uTools সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করুন (অফিসিয়াল সাইট থেকে)। iPhone টা USB দিয়ে কানেক্ট করুন।
- “Flash & JB” সেকশনে যান বা “iDevice Info” → “View Verification Report” দেখুন।
- এখানে সরাসরি দেখাবে – ফোনটা Original নাকি “Parts Changed”।
- ক্যামেরা, স্ক্রিন, ব্যাটারি, মাদারবোর্ড, Wi-Fi/Bluetooth address – সব আলাদা আলাদা দেখাবে কোনটা অরিজিনাল আর কোনটা নয়।
যদি কোনো পার্টস “Non-Original” বা serial mismatch দেখায়, তাহলে বুঝে নিন এটা রিফারবিশড।
২. Battery Health আর Cycle Count মিলিয়ে দেখুন
Settings > Battery > Battery Health-এ যে পার্সেন্টেজ দেখায়, সেটা অনেক সময় ফেক করা যায়। কিন্তু আসল সত্যটা বের করতে হবে 3uTools থেকে।
3uTools-এ “Battery” সেকশনে গেলে দেখাবে:
- Real Cycle Count
- Battery Health
অরিজিনাল ব্যাটারিতে Cycle Count আর Health একদম মিলবে। মিসম্যাচ মানেই ব্যাটারি চেঞ্জ করা হয়েছে।
৩. iPhone 14 এবং তার পরের মডেলে সরাসরি “Parts and Service History”
Apple নিজেই এখন সাহায্য করছে! iPhone 14, 15, 16 সিরিজে:
Settings > General > About > Parts and Service History
এখানে সরাসরি লেখা থাকবে:
- Screen Replaced
- Battery Replaced
- Camera Replaced
যদি কোনো পার্টসের পাশে “Genuine Apple Part” না লেখে, বরং “Unknown Part” বা “Used Part” দেখায় – তাহলে বুঝে নিন পার্টস চেঞ্জ হয়েছে।
৪. True Tone ও Face ID-এর আচরণ দেখুন
স্ক্রিন চেঞ্জ করা থাকলে True Tone ফিচার কাজ করবে না (Settings > Display & Brightness-এ অপশনই কাজ করবে না)।
Face ID বারবার এরর দিলে বুঝবেন – ফেস আইডি সেন্সর বা স্ক্রিনে হাত পড়েছে। অরিজিনাল না হলে পুরোপুরি কাজ করে না।
৫. Model Number এর প্রথম অক্ষর দেখুন (নতুন টিপ – সবচেয়ে সহজ, কোনো টুল লাগে না!)
Settings > General > About > Model Number (ট্যাপ করে পুরো নম্বর দেখুন)।
প্রথম অক্ষরটা বলে দেয় অনেক কিছু:
- M → Brand New / অরিজিনাল রিটেইল ইউনিট (আসল নতুন বা সেকেন্ড হ্যান্ড অরিজিনাল)
- F → Refurbished (Apple বা থার্ড-পার্টি রিফারবিশড)
- N → Replacement ইউনিট (Apple সার্ভিস করে বদলে দিয়েছে)
- P → Personalized (এনগ্রেভ করা)
যদি F বা N দেখান, তাহলে জেনে নিন এটা রিফারবিশড বা রিপ্লেসমেন্ট।
৬. IMEI ও Serial Number দিয়ে Apple-এর অফিসিয়াল চেক

Settings > General > About থেকে IMEI এবং Serial Number কপি করুন।
checkcoverage.apple.com – এ গিয়ে চেক করুন।
অরিজিনাল হলে অফিসিয়াল ওয়ারেন্টি ইনফো দেখাবে। যদি “Replaced Device” বা “Service Product” দেখায়, তাহলে বুঝবেন এটা আগে সার্ভিসড বা রিপ্লেসড।
৭. চার্জিং স্পিড ও হিটিং টেস্ট (প্র্যাকটিক্যাল টেস্ট)
অরিজিনাল iPhone দ্রুত চার্জ হয় এবং তেমন গরম হয় না।
রিফারবিশড/নকল পার্টসের ফোনে চার্জ হতে অনেক সময় লাগে এবং ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ১৫-২০ মিনিট চার্জ করে দেখুন।
৮. অতিরিক্ত সতর্কতা: ক্যামেরা ও পারফরম্যান্স টেস্ট
লো-লাইটে ছবি তুলে দেখুন – অরিজিনাল ক্যামেরা অনেক শার্প ও নয়েজ-ফ্রি। Replaced ক্যামেরা প্রায়ই খারাপ হয়।
যদিও iphone তাড়াতাড়ি হিট হয়, আপনি যদি দেখেন সাধারণ ব্যবহারে (ইউটিউব + গেম) যদি অতিরিক্ত হিটিং বা ল্যাগ হয়, তাহলে মাদারবোর্ড বা ব্যাটারিতে সমস্যা আছে।
শেষ কথা
রিফারবিশড iPhone কেনা খারাপ না – যদি দাম অনেক কম হয়, আপনি জেনেশুনে কিনেন এবং Apple-এর অফিসিয়াল রিফারবিশড হয়। কিন্তু “অরিজিনাল” বলে দামি করে বিক্রি করা ফোন যদি আসলে পার্টস চেঞ্জ করা হয়, তাহলে পরে আপনাকেই ক্ষতির মুখে পড়তে হয়। তাই কেনার আগে অবশ্যই উপরের সবগুলো পদ্ধতি ফলো করুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ: 3uTools + Model Number + Parts History – এই তিনটা করলেই ৯৫% সত্যি বেরিয়ে যাবে।
আপনি কখনো রিফারবিশড iPhone কিনে ঠকেছেন? নতুন কোনো টিপস আছে? কমেন্টে জানান। পরবর্তী আর্টিকেলে আপনাদের কমেন্ট অনুযায়ী আরও ডিটেইলস দিব।
সাবধানে কিনুন, স্মার্ট থাকুন।
Leave a Reply