প্রযুক্তি বার্তা - Projukti Barta

  • প্রথম পাতা
  • খবর
  • টিউটোরিয়াল
    • এসইও
  • রিভিউ
You are here: Home / শিক্ষা / অনলাইনে শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ২০২২ ভর্তি

অনলাইনে শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ২০২২ ভর্তি

আজকে থেকে শুরু হয়ে গেলো একাদশ ভর্তির অনলাইন ফরম পূরণ।

একাদশ শ্রেণীতে ভর্তি পদ্ধতি ২০২২

আপনারা অনেকেই হয়তোবা একাদশ শ্রেণি ভর্তি পদ্ধতি সম্পর্কে সঠিক তথ্য জানেন না। নিচে একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি ২০২২, ভর্তি আবেদন তারিখ, ভর্তি ফি এবং যাবতীয় নিয়ে বিস্তারিত আছে।

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে https://www.xiclassadmission.gov.bd/ (রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাত ১১:০০ টা থেকে ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন বন্ধ থাকবে।)

 

একাদশ শ্রেনী ভর্তির আবেদন নিয়মাবলী

ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি আবেদন শুরু ৮ই জানুয়ারি, ২০২২ থেকে। এবং ভর্তি আবেদন শেষ ১৫ই জানুয়ারি, ২০২২। শিক্ষার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫ (পাঁচটি) এবং সর্বোচ্চ ১০ (দশটি) কলেজে আবেদন করতে পারবে।

একাদশ শ্রেণীর ভর্তি আবেদন /রিজিস্ট্রেশন ফী যেভাবে বিকাশ করবেন :

১। বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন
২। শিক্ষা প্রতিষ্ঠান ট্যাব করে XI Class Admission সিলেক্ট করুন।
৩। বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নাম্বার ও মোবাইল নাম্বার দিন।
৪। ফি এর পরিমান চেক করে পরের স্ক্রিনে ট্যাপ করুন।
৫। আপনার বিকাশ একউন্টের পিন নাম্বার দিয়ে পে বিল সম্পন্ন করুন।
৬। আপনার মােবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের ডিজিটাল রিসিট।

 

একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

আমার সবাই জানি ভর্তি হওয়ার জন্য কলেজে কিছু কাগছ পত্র জমা দিতে হয়। কলেজ নির্বাচিত হওয়ার পর ভর্তি হওয়ার সময় নিম্নোক্ত কাগজপত্র সহ প্রত্যেকটির ২ কপি ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। তারপর কলেজের ফরম সংগ্রহ করে, তা পূরণ করে উক্ত কাগজপত্রসমূহ সহ ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

  • এসএসসি বা দাখিল পরীক্ষার মূল মার্কশীট / একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • মূল প্রসংশাপত্র / টেস্টিমোনিয়াল।
  • এসএসসি বা দাখিল পরীক্ষার মূল প্রবেশপত্র / এডমিট কার্ড।
  • মূল রেজিস্ট্রেশন কার্ড।
  • অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইযের ছবি কমপক্ষে ৪ কপি এবং স্ট্যাম্প সাইযের ছবি ২-৪ কপি।
  • অভিভাবকের পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইযের সাইযের ছবি ২ কপি।
  • পাঠ বিরতি / শিক্ষা বিরতি সনদপত্র (যারা ২০১৯ ও ২০২০ সালে এসএসসি পাশ করেছে, তাদের জন্য প্রযোজ্য)
  • কোটার সনদপত্র (যারা কোটায় আবেদন করেছে, তাদের জন্য প্রযোজ্য)

Filed Under: শিক্ষা

Categories

  • এসইও
  • ওয়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • ক্রিপ্টোকারেন্সি
  • গাড়ি
  • বিজ্ঞান ও প্রযুক্তির খবর
  • মোবাইল
  • শিক্ষা
  • সোশ্যাল মিডিয়া
ProjuktiBarta প্রযুক্তি বার্তা
  • ডিসক্লেইমার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Copyright © 2026 Projuktibarta.com