চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম নিয়ে এলো ৫জি প্রজন্মের স্মার্টফোন।
সম্প্রতি এলটিই এবং ৫জি এনআর মডেম জন্য বিপণন বিভাগের প্রধান শেরিফ হান্না টুইটারে একটি হ্যান্ডসেটের ইমেজ দিয়ে ক্যাপশনে লিখেন, “বিশ্বাস করা কঠিন যে আমার হাতে এখন বিশ্বের প্রথম ৫জি স্মার্টফোন”।
Hard to believe that I have the world’s first 5G smartphone in my hand! 😁 pic.twitter.com/b180MawEyT
— Sherif Hanna 📶 (@sherifhanna) October 25, 2017
ছবিতে দেখা যাই স্মার্টফোনটির পিছন দুইটি ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন লোগোটি পিছনে রয়েছে। হ্যানা এর টুইট আরো বলেন, স্মার্টফোনটিতে মাল্টি-মোড অর্থাৎ 2G / 3G / 4G / 5G সমর্থন করবে।
চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের সিইও স্টিভেন মোলেনকফ বলেছেন, ২০১৯ সালের মধ্যেই বাণিজ্যিকভাবে ৫জি স্মার্টফোন বাজারে আসবে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত মোটর শো’তে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “গ্রাহকদের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও ৫জি নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আর তাই ২০১৯ এর মধ্যেই ৫জি স্মার্টফোন বাজারে পাওয়া যাবে”।